• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh Television
    Desh TV Sports
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Fasion
    Desh TV National
    Desh TV Islamic Show
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বিশ্ব

জাপানে ৫.৭ মাত্রার ভূমিকম্পে আহত ২৪

দেশ টিভি ডেস্ক
  ০৮ নভেম্বর ২০২৬, ১৬:৩৮

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: দেশ টিভি
ছবি: দেশ টিভি

জাপানের মধ্যাঞ্চলে ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে অন্তত ২৪ জন আহত হয়েছেন। এতে বিভিন্ন ভবনের জানালা ভেঙে গেছে, দোকানপাটের মালামাল ছড়িয়ে পড়েছে এবং ট্রেন চলাচল ব্যাহত হয়েছে। তবে এ ঘটনায় কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। ভূমিকম্পের পর সুনামি সতর্কতাও জারি করা হয়নি।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

রোববার (৮ নভেম্বর) রাত ১টা ৪ মিনিটে শিজুওকা প্রিফেকচারে ভূমিকম্পটি আঘাত হানে বলে জানিয়েছে জাপানের আবহাওয়া সংস্থা। সরকারি কর্মকর্তা ও স্থানীয় গণমাধ্যমের বরাতে এ তথ্য জানা গেছে।

আইচি অঞ্চলের জরুরি সেবা বিভাগের এক কর্মকর্তা জানান, সেখানে অন্তত ১৬ জন আহত হয়েছেন। তাদের বেশিরভাগের আঘাত সামান্য। প্রতিবেশী শিজুওকা অঞ্চলের কর্তৃপক্ষ জানিয়েছে, সেখানে অন্তত তিন নারী জরুরি চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে ৯০ বছরের বেশি বয়সী এক নারী ভূমিকম্পের সময় বিছানা থেকে পড়ে কাঁধে আঘাত পান।

স্থানীয় সংবাদপত্র চুনাইচি শিমবুন ও তোকাই টেলিভিশনের প্রতিবেদন অনুযায়ী, আইচি ও শিজুওকা অঞ্চল মিলিয়ে অন্তত ২৪ জন আহত হয়েছেন।

ভূমিকম্পে আইচি অঞ্চলের তোয়োহাসি শহরের একটি গাড়ির শোরুমের জানালা ভেঙে পড়ে। একই অঞ্চলের তোয়োতা শহরে একটি বড় বইয়ের দোকানের তাক থেকে বই ও অন্যান্য পণ্য নিচে পড়ে যায়। এ ছাড়া বিভিন্ন দোকানের জানালাও ভেঙে গেছে।

ভূমিকম্পের কারণে রোববার সকালে শিনকানসেন বুলেট ট্রেনসহ বিভিন্ন আঞ্চলিক ট্রেন চলাচল সাময়িকভাবে বিলম্বিত ও স্থগিত করা হয়।

স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ভূমিকম্পের কম্পন ওসাকা পর্যন্ত অনুভূত হয়েছে। সেখানে এক বিদেশি নাগরিক আতঙ্কিত হয়ে দ্বিতীয় তলার একটি অ্যাপার্টমেন্ট থেকে পড়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এ বিষয়ে তাৎক্ষণিক মন্তব্যের জন্য ওসাকার কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

এদিকে, রোববার সকাল ১০টা ৫৩ মিনিটে কুমামোতো অঞ্চলে ৪ দশমিক ৩ মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হানে বলে জানিয়েছে জাপানের আবহাওয়া সংস্থা। দ্বিতীয় ভূমিকম্পে বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

আরও পড়ুন

চার দেশের নাগরিকদের জন্য ভিসা নিয়ে সুখবর দিলো সৌদি আরব

জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চল এখনো গত জুলাইয়ে আঘাত হানা ৭ দশমিক ১ মাত্রার ভূমিকম্পের ক্ষয়ক্ষতি কাটিয়ে ওঠার চেষ্টা করছে। ওই ভূমিকম্পে ৩৮ জন নিহত হন। ধ্বংস হয় অসংখ্য ঘরবাড়ি। বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েন হাজার হাজার মানুষ।

প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’ অঞ্চলে অবস্থিত হওয়ায় জাপানে প্রতিবছর শত শত ভূমিকম্প অনুভূত হয়। ২০১১ সালে দেশটির সমুদ্রতলে ৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এর ফলে সৃষ্ট সুনামিতে প্রায় ১৮ হাজার ৫০০ মানুষ নিহত বা নিখোঁজ হন। ওই সুনামিতে ফুকুশিমা পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল।

যে আই

  • ভূমিকম্প
  • আহত
এ সম্পর্কিত আরও খবর
জাপানে শক্তিশালী ভূমিকম্পের আঘাত
জাপানে শক্তিশালী ভূমিকম্পের আঘাত
রণক্ষেত্র ব্রাহ্মণবাড়িয়া, বিএনপির  দুই পক্ষের সংঘর্ষে আহত ১৫
রণক্ষেত্র ব্রাহ্মণবাড়িয়া, বিএনপির  দুই পক্ষের সংঘর্ষে আহত ১৫
পাখি শিকারে বাধা দেওয়ায় এয়ারগানের গুলিতে আহত যুবক
পাখি শিকারে বাধা দেওয়ায় এয়ারগানের গুলিতে আহত যুবক
ফুলবাড়ীতে অ্যাম্বুলেন্সের ধাক্কায় আহত মাদ্রাসাছাত্রের মৃত্যু
ফুলবাড়ীতে অ্যাম্বুলেন্সের ধাক্কায় আহত মাদ্রাসাছাত্রের মৃত্যু
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
X